শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লাভেলোর ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   675 বার পঠিত

লাভেলোর ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ২০২৪-২৫ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার। শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুসারে, সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪৩ পয়সা। এ ছাড়া, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ১ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১:২৮ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com