
| সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 216 বার পঠিত

স্বাস্থ্য খাতে উপস্থিতি আরও শক্তিশালী করতে আবারও বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সাবসিডিয়ারি জেএমআই স্পেশিয়ালাইজড হসপিটালে অতিরিক্ত ১১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অর্থ হাসপাতালের চলমান নির্মাণকাজ সম্পন্ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয় এবং চলতি মূলধনসহ অন্যান্য চাহিদা পূরণে ব্যয় করা হবে।
কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বিনিয়োগের মাধ্যমে জেএমআই স্পেশিয়ালাইজড হসপিটালের চিকিৎসা সেবা ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবা খাতে কোম্পানির বাজার অবস্থান আরও মজবুত হবে।

Posted ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


