শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফারইস্ট নিটিংয়ের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   594 বার পঠিত

ফারইস্ট নিটিংয়ের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রি পিএলসি’র ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদনে দেখা যায়, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১.৭১ টাকা, যা আগের বছরের ১.৬৪ টাকাথেকে কিছুটা বেশি।

তবে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) কমে হয়েছে ১.৭৫ টাকা, আগের বছর যা ছিল ৬.৩৬ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৩৭ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।‍

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com