শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

  |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   506 বার পঠিত

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন ও অধিকাংশ কোম্পানির দর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া, অপর সূচক ডিএসইএস ৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৬২ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৪টি কোম্পানির, বিপরীতে ১৭৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com