
| রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 303 বার পঠিত

বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা যা আগের বছর ছিল ১৪ টাকা ৪৮ পয়সা। এছাড়া, সমাপ্ত বছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৬ টাকা ৭৯ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর, বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


