শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএসআরএম গ্রুপ অঙ্গ প্রতিষ্ঠানে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে 

  |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   1129 বার পঠিত

বিএসআরএম গ্রুপ অঙ্গ প্রতিষ্ঠানে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে 

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের দুটি তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড এবং বিএসআরএম স্টিলস লিমিটেড তাদের অঙ্গ প্রতিষ্ঠান বিএসআরএম ওয়্যারস লিমিটেডে ৪০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমেও ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে কোম্পানি দুটি।

রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের পৃথক পরিচালনা পর্ষদ বিএসআরএম ওয়্যারস লিমিটেডে ২০০ কোটি টাকা করে মোট ৪০০ কোটি টাকার বিনিয়োগ অনুমোদন দিয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে গ্রুপভুক্ত প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা ও বাজার অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে উচ্চমানের তার উৎপাদনের (যেমন এলআরপিসি, ইলেকট্রোড, এসিএসআর কোর ওয়্যারস, চেইন-লিংক ফেন্স ইত্যাদি) মাধ্যমে নতুন বাজার তৈরি এবং উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।

এ বিনিয়োগের অর্থ দিয়ে কোম্পানিটি একটি বৃহৎ ওয়্যার রড পিকিং স্টেশন, একটি উন্নত মানের ফাস্টেনার ও বোল্ট-নাট উৎপাদনকারী কারখানা স্থাপন করবে। এই উদ্যোগের ফলে বিএসআরএম ওয়্যারস লিমিটেডের পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি ও শিল্প খাতে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী হবে বলে আশা করছে গ্রুপটি।

এদিকে, কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে অধিক গুরুত্ব দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির বার্ষিক নিট আয়ের ০.২৫ শতাংশ পরিমাণ অর্থ পরবর্তী অর্থবছরে সিএসআর কার্যক্রমে ব্যয় করা হবে।

এই তহবিল থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকানির্বাহ, সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা, বিশেষায়িত হাসপাতালে অনুদান এবং পরিবেশগত স্থায়িত্ব রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করা হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৫:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com