
| রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 1392 বার পঠিত

তৃতীয় প্রান্তিক সংক্রান্ত বীমা খাতের চার কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। রোববার (১৯ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, নন-লাইফ বীমা খাতের পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং লাইফ বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বোর্ড সভার তারিখ জানিয়েছে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।
পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর বিকেল ৩টায়।
প্রগতি ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায়।
ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর বিকেল ৩ টায়।
লাইফ বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ২২ অক্টোবর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

Posted ৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


