শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তৃতীয় প্রান্তিক সংক্রান্ত আরো সাত বীমা কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

  |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   825 বার পঠিত

তৃতীয় প্রান্তিক সংক্রান্ত আরো সাত বীমা কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের সাত কোম্পানি   তৃতীয় প্রান্তিক সংক্রান্ত তাদের বোর্ড সভার তারিখ জানিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, নন-লাইফ বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং লাইফ বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স বোর্ড সভার তারিখ জানিয়েছে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর বিকেল ৪টায়।

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর বিকেল ৩টায়।

অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর বিকেল ৩টায়।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর দুপুর আড়াইটায়।

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ অক্টোবর সকাল ১১টায়।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন করে ৩০ অক্টোবর বিকেল ৩ টায়।

লাইফ বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর দুপুর সাড়ে বারটায় অনুষ্ঠিত হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com