
| রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 1775 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পাঁচ কোম্পানির ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো; এশিয়া ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স।
রোববার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়া ইন্স্যুরেন্স চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯৪ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৬১ পয়সা। জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নয় মাসে ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৪৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯৩ পয়সা।
প্রগতি ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় করেছে ৮৩ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৮১ পয়সা। জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নয় মাসে ইপিএস হয়েছে ৩ টাকা ১৬ পয়সা, আগের বছর ছিল ৩ টাকা ১১ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪৪ পয়সা।
জনতা ইন্স্যুরেন্স চলতি প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ৪৫ পয়সা, যেখানে গত বছর একই সময়ে আয় হয়েছিল ২৮ পয়সা। নয় মাসে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১৯ পয়সা, যা গত বছর ছিল ১ টাকা ৪০ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৫ টাকা ২১ পয়সা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স চলতি তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় করেছে ৬৯ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৪৪ পয়সা। নয় মাসে ইপিএস ২ টাকা ৩৫ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৫৯ পয়সা।
নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় করেছে ৪৫ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৪৯ পয়সা। তিন প্রান্তিকে মোট ইপিএস ১ টাকা ৪৩ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫৪ পয়সা।৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ২৩ পয়সা।

Posted ৪:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


