শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ছয় বীমা কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

  |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   323 বার পঠিত

ছয় বীমা কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের আরো ছয় কোম্পানি তাদের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত তথ্য অনুযায়ী, নন-লাইফ বীমা খাতের ঢাকা ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স। লাইফ বীমা খাতের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স তাদের বোর্ড সভার সময় নির্ধারণ করেছে।

সভাগুলোতে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন করলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

ঘোষিত সূচি অনুযায়ী—
ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর বিকেল ৩টায়।

রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর দুপুর আড়াইটায়।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের সভা ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৩টায়।

ইসলামী ইন্স্যুরেন্সের সভা ২৯ অক্টোবর বিকেল ৩টায়।

লাইফ বীমা খাতের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৩টায়

এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সভা ২৮ অক্টোবর বিকেল ৬টায় অনুষ্ঠিত হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৪:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com