শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যমুনা লাইফের ভারপ্রাপ্ত সিইও অজিত চন্দ্র আইচ

  |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   688 বার পঠিত

যমুনা লাইফের ভারপ্রাপ্ত সিইও অজিত চন্দ্র আইচ

চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি যমুনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন বীমা খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব অজিত চন্দ্র আইচ। তিনি গত ২৬ অক্টোবর এ দায়িত্ব গ্রহণ করেন।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয় কোম্পানির সাফল্যের ধারাবাহিকতা, ইতিবাচক ভাবমূর্তি ও গ্রাহক ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার লক্ষ্যে।

অজিত চন্দ্র আইচ এর আগে দেশের চতুর্থ প্রজন্মের শীর্ষ প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন (২০১৩–২০২০)। তার নেতৃত্বেই সোনালী লাইফ মাত্র ছয় বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। পরবর্তীতে তিনি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সিইও হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন সফলতার সঙ্গে।

বীমা খাতে দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা সম্পন্ন এই বীমা বিশেষজ্ঞ ১৯৮৫ সালে জীবন বীমা কর্পোরেশনে উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ন্যাশনাল লাইফ, *সন্ধানী লাইফ, সোনালী লাইফ ও প্রোগ্রেসিভ লাইফে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বীমা শিল্পে তার অবদান, সংগঠন গঠন ও উদ্ভাবনী নেতৃত্বের জন্য তিনি একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হন।

ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের পর অজিত চন্দ্র আইচ বলেন, পরিচালনা পর্ষদ যমুনা লাইফের বৃহত্তর স্বার্থে আমাকে দায়িত্ব দিয়েছে। দক্ষ কর্মীবাহিনীকে কাজে লাগিয়ে, বীমা আইন ও আইডিআরএ’র নির্দেশনা মেনে কোম্পানিকে আরও এগিয়ে নিতে চাই।”

তিনি আরও জানান, যমুনা লাইফে শতভাগ ডিজিটাল সেবা (ইআরপি) চালুর মাধ্যমে সারাদেশে নতুন সংগঠন গড়ে তোলা, ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়ন তার মূল লক্ষ্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক অজিত চন্দ্র আইচ বর্তমানে দেশের বীমা শিল্পের পরিচিত নাম।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com