বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৫ কোটি টাকার অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর

  |   বুধবার, ০৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৫ কোটি টাকার অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর
Share

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল) তাদের অঙ্গীকার অনুযায়ী গ্রাহক সেবায় আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সানা উল্লাহ্ মেসার্স অটো স্পিনিং লিমিটেড-এর ব্যবস্থাপক মিজানুর রহমানের হাতে অগ্নি বীমা দাবির বিপরীতে পঁচিশ কোটি উনষাট হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির দাবী ও পুনঃবীমা বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল হোসেন চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) মোঃ ফিরোজুল ইসলাম, কোম্পানি সচিব মোঃ মাসুদ রানা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নবাবপুর রোড কর্পোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও প্রবেশনারী অফিসার রিফাত শাহরিয়ার।

এই উপলক্ষে সিইও মোহাম্মদ সানা উল্লাহ্ বলেন, বিএনআইসিএল সবসময় গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দি‌য়ে আস‌ছে। দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে আমরা গ্রাহকের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এটাই আমাদের অঙ্গীকার।-‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৩৪ পিএম | বুধবার, ০৯ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com