
| বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 721 বার পঠিত

পুঁজিবাজারের কেন্দ্রীয় শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের অভিজ্ঞ পেশাজীবী মো. আবদুল মোতালেব। গত ২১ অক্টোবর থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।
সিডিবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আবদুল মোতালেব দীর্ঘ ৩৭ বছরেরও বেশি সময় ধরে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কাজ করে আসছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
আইসিটি খাতে তার বিস্তৃত অভিজ্ঞতার মধ্যে রয়েছে ডিপোজিটরি সেবা, স্টক এক্সচেঞ্জ অপারেশন ও প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন। ২০১৮ সালে তিনি সিডিবিএলে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
আবদুল মোতালেব এক্সচেঞ্জ টেকনোলজি, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, পাসপোর্ট ও ইমিগ্রেশন ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রকল্পে কাজ করেছেন।

Posted ১:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


