
| বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 801 বার পঠিত

ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৫৮ পয়সা।
অন্যদিকে, প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ০৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৮৬ পয়সা।

Posted ৫:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


