
| বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 334 বার পঠিত

ফু-ওয়াং সিরামিক ইন্ড্রাস্টি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের (২০২৫ সালের ৩০ জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

Posted ১২:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


