
| বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 270 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের’-এর পরিবর্তে ‘মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি’ হবে।
আজ ৬ নভেম্বর থেকে কোম্পানিটি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

Posted ১২:২২ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


