শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেঘনা পেট্রোলিয়ামের ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   336 বার পঠিত

মেঘনা পেট্রোলিয়ামের ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, রোববার (৯ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের ৫০ টাকা ১১ পয়সার তুলনায় বেশি। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮ টাকা ৫১ পয়সা।

শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জানুয়ারি বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১:০১ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com