শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

  |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   823 বার পঠিত

মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি মোস্তফা কামরুস সোবহান। বুধবার (২৯ অক্টোবর) রূপালী বীমা ভবনে অনুষ্ঠিত কোম্পানির ২১৭তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতভাবে তাকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

মোস্তফা কামরুস সোবহান ১৯৯৯ সালে যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি বীমা, শিক্ষা, বস্ত্র ও তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে সফল নেতৃত্ব ও সমৃদ্ধ অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালে তিনি বাংলাদেশে উরুগুয়ের প্রথম সম্মানসূচক কনসাল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মোস্তফা কামরুস সোবহান পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রূপালী ইন্স্যুরেন্সকে আরও অগ্রসর ও উদ্ভাবনী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৪:২১ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com