
| সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 401 বার পঠিত

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি’র ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেডের রেটিংস অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে সিপিএ (ক্লেইম পেইং অ্যাবিলিটি) রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছর, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Posted ১২:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


