
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 718 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স পিএলসি’র ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।
রোববার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’ ।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।

Posted ২:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


