
| রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 399 বার পঠিত

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মৌলভিবাজার বিভাগীয় সম্মেলন–২০২৫ শনিবার (২৯ নভেম্বর) মৌলভিবাজার পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোম্পানির বিক্রয় কার্যক্রম, গ্রাহকসেবা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ইসলামিক লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমডি (সেলস অ্যান্ড মার্কেটিং) এইচ. এম মিলন রহমান, পিআই (এনআরবি অ্যাডভান্সড ডিভিশন) মো. মাহমুদুল ইসলাম, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মোজাম্মেল হক, এসএম (এনআরবি অ্যাডভান্সড ডিভিশন) মো. আবুল হোসেন এবং ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. সুহেল আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির এএসএম (এনআরবি অ্যাডভান্সড ডিভিশন) মোঃ মোখলেছুর রহমান। এছাড়া মৌলভিবাজার ও হবিগঞ্জ এরিয়ার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সম্মেলনের একটি উল্লেখযোগ্য অংশ ছিল গ্রাহকসেবায় প্রতিশ্রুতিবদ্ধতার প্রতিফলন। গ্রাহক মরহুম শিউলি বেগম তালুকদারের নমিনী মারুফ আহাম্মেদের হাতে ১,০০,০০০ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার। তিনি বলেন, গ্রাহকের প্রতি আস্থা ও দায়িত্ববোধই এনআরবি ইসলামিক লাইফের শক্তির মূল ভিত্তি।
সম্মেলনে সফল কর্মপরিকল্পনা, সেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ টার্গেট অর্জনের কৌশল বিষয়েও আলোচনা হয়। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ২০২৫ সাল প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ও সেবায় নতুন মাইলফলক তৈরি করবে।-বিজ্ঞপ্তি

Posted ৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


