
| রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 550 বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ নভেম্বর) মূল্যসূচকের পতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা যায়, প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৩৭ পয়েন্ট কমে ৪,৯৭৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইএস সূচক ১১.৫৩ পয়েন্ট কমে ১,০৪৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭.০৯ পয়েন্ট কমে ১,৯১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৩০৬টি কমেছে এবং ২৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।

Posted ৩:৩৮ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


