
| সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 372 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
সোমবার (০১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ইমাজিং ক্রেডিট রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই রেটিং প্রদান করা হয়েছে।

Posted ১:২২ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


