
| সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 688 বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০১ ডিসেম্বর) মূল্যসূচকের পতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ ও বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৪ দশমিক ০৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯১৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৪০ পয়েন্ট কমে ১ হাজার ২৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৫৪ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৮ টি কোম্পানির, বিপরীতে ৩২২টি কোম্পানির দর কমেছে পাশাপাশি ২৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Posted ৩:২৯ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


