
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 308 বার পঠিত

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অবসরপ্রাপ্ত) চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে সেনা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা ও কর্মচারী আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ সুবিধা পাবেন।
উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আস্থা লাইফের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহক সেবার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।-সংবাদ বিজ্ঞপ্তি

Posted ১২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


