
| মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 503 বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থান হলেও আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৬ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৫০ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৭৯ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৯০ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৮৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৫ টি কোম্পানির, বিপরীতে ৫৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Posted ৩:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


