
| মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 1093 বার পঠিত

পুঁজিবাজারের মধ্যস্থতাকারী আরও ১১টি প্রতিষ্ঠানের নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব (আনরিয়েলাইজড) লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্টক ব্রোকার-ডিলার ও মার্চেন্ট ব্যাংক।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৮৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
এর আগে দুই দফায় আরও ৩৬টি প্রতিষ্ঠানের জন্য একই ধরনের সময়সীমা বাড়িয়েছিল কমিশন।
বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় সংক্রান্ত অ্যাকশন প্ল্যান পর্যালোচনা করে তাদেরকে শর্তসাপেক্ষে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
সময়সীমা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো; ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেড, বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড, হযরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেড, জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, ওয়াইফ্যাং সিকিউরিটিজ লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড, বিএনবি সিকিউরিটিজ লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, এর আগে ২৫ নভেম্বরের ৯৮৫তম কমিশন সভায় ৮ প্রতিষ্ঠান এবং ১৪ নভেম্বরের ৯৮৪তম সভায় ২৮ প্রতিষ্ঠানের জন্য প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময় বাড়ানো হয়েছিল।

Posted ৫:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


