
| বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 417 বার পঠিত

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, রূপালী ইন্স্যুরেন্সের দীর্ঘ মোয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।
রূপালী ইন্স্যুরেন্সের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


