শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর নবনির্বাচিত পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   878 বার পঠিত

সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর নবনির্বাচিত পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী হলে অনুষ্ঠিত এ সভায় নির্বাচিত ১৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

২০২৬–২০২৭ মেয়াদে আগামী দুই বছর ডিবিএর নেতৃত্ব দেবেন এই নতুন পর্ষদ। এতে দ্বিতীয় মেয়াদে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামান, সিএফএ।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ-আল-তারিক।

পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছেন;
এম. রাফিউজ্জামান বোখারী (এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড), ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ (এস সি এল সিকিউরিটিজ), মো. নাদিম (আর. এন. ট্রেডিং), আহমেদ কবির মজুমদার (আজম সিকিউরিটিজ), আর. ওয়াই. শমসের (নিউ এরা সিকিউরিটিজ), আমিনুল ইসলাম (ওয়ান সিকিউরিটিজ), আলহাজ্বা নাহিদ আহমেদ (জি এম এফ সিকিউরিটিজ), নাঈম মো. কাইয়ুম (কাইয়ুম সিকিউরিটিজ), মোহাম্মদ ইব্রাহিম (ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট), ডা. ওসমান গনি চৌধুরী (এক্সপো ট্রেডার্স), খন্দকার শফিকুর রহিম (ফিনিক্স সিকিউরিটিজ) এবং শরীফ আতাউর রহমান (স্যার সিকিউরিটিজ লিমিটেড)।

দায়িত্ব গ্রহণের পর ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি অতীতের মতো ভবিষ্যতেও পুঁজিবাজারের উন্নয়নে ডিবিএর পাশে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাজার সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত চেষ্টায় একটি শক্তিশালী, স্বচ্ছ ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব।’ এই লক্ষ্যেই নতুন পর্ষদ সকলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৬:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com