শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সূচক পতনে শুরু সপ্তাহ, ডিএসইতে কমেছে লেনদেনের গতি

  |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   792 বার পঠিত

সূচক পতনে শুরু সপ্তাহ, ডিএসইতে কমেছে লেনদেনের গতি

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ বাজারে দরপতনের প্রভাবই বেশি ছিল, যেখানে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও আগের কার্যদিবসের তুলনায় হ্রাস পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩২ পয়েন্টে।

এদিন ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ৮৯১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, ডিএসইতে মোট ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকা।

আজকের লেনদেনে ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৯টি প্রতিষ্ঠানের, বিপরীতে দর কমেছে ২৪৯টি কোম্পানির। আর ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৩:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com