শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
করপোরেট সুশাসনে টানা পঞ্চম সাফল্য

১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

  |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   331 বার পঠিত

১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

করপোরেট সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো মর্যাদাপূর্ণ এই জাতীয় স্বীকৃতি অর্জন করলো প্রতিষ্ঠানটি।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) প্রবীর চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. সাইফুদ্দিন সিএফএ এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য ও আইসিএসবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংক, বীমা ও আর্থিক খাতের শীর্ষ নির্বাহীরাও অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) বাংলাদেশে পেশাজীবী চার্টার্ড সেক্রেটারিদের জাতীয় সংগঠন।আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী ২০২৪ সালে করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোডের সঙ্গে সংগতিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটেগরিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ স্তরে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

২০২৪ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে করপোরেট গভর্নেন্স সংক্রান্ত উৎকৃষ্ট প্রকাশনার স্বীকৃতি হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিকে এবারের ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জীবন বীমা শিল্পে ধারাবাহিক সুশাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এই সাফল্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/
Facebook Comments Box
advertisement

Posted ১:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com