শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ডে বিএসইসির অনুমোদন

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   386 বার পঠিত

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ডে বিএসইসির অনুমোদন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৮৮তম সভায় ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টেবল, সম্পূর্ণ রিডিমযোগ্য, ফ্লোটিং রেট কুপনযুক্ত সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এর মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের টায়ার-২ মূলধনের ভিত্তি আরও শক্তিশালী হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইবিএল ইনভেস্টমেন্ট। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

 

প্রতিদিনের ‍অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ২:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com