শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা

  |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   847 বার পঠিত

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি’র ইস্যুকৃত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের জন্য অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ে বন্ডটির ইউনিটধারীরা এই কুপনের মুনাফা পাবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ওপর বার্ষিক ১০ শতাংশ হারে কুপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি। অর্থাৎ উল্লিখিত ছয় মাস মেয়াদে বন্ডহোল্ডাররা ঘোষিত হারে রিটার্ন পাবেন।

রোববার (২১ ডিসেম্বর) ডিএসই’র মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটির সভায় কুপন রেট সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রীণ ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে আরও জানানো হয়, কুপন রেট ঘোষণার ক্ষেত্রে বন্ডটির জন্য কোনো রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি। পাশাপাশি কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে আজ ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের লেনদেনে কোনো দরসীমা প্রযোজ্য হবে না।

ঘোষিত এই কুপন রেটের ফলে নির্ধারিত সময়ে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা নির্ধারিত হারে মুনাফা লাভ করবেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com