শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ময়মনসিংহে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

  |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   223 বার পঠিত

ময়মনসিংহে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

ময়মনসিংহ অঞ্চলে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ ছাড়া পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ময়মনসিংহ অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় বক্তারা বলেন, সময়মতো ও স্বচ্ছভাবে বীমা দাবি পরিশোধ গ্রাহকদের আস্থা ও বিশ্বাস দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বীমা সেবার মান আরও উন্নয়ন, মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার এবং ময়মনসিংহ অঞ্চলে বীমা ব্যবসা সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ব্যবসা উন্নয়ন ও সেবার গতিশীলতা বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন কর্মকর্তা ও কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সামগ্রিক ব্যবসা উন্নয়ন এবং গ্রাহকসেবার মান বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।-‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com