
| রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 443 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানিকে বিদ্যমান ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে ব্যর্থ হওয়ায় এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। একই দিন থেকে ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে আসা কোম্পানিগুলো হলো- বেস্ট হোল্ডিংস, জেমিনি সি ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
অন্যদিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে- কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, এস. আলম কোল্ড রোল্ড এবং ফু-ওয়াং ফুড।
এদিকে ক্যাটাগরি পরিবর্তনের ফলে এসব কোম্পানির শেয়ার ক্রয়ের বিপরীতে কোনো ধরনের ঋণ সুবিধা না দিতে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ডিএসই। এ নিষেধাজ্ঞাও রোববার (৪ জানুয়ারি) থেকেই কার্যকর হয়েছে।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনে বিনিয়োগকারীদের জন্য তুলনামূলকভাবে বেশি সতর্কতা ও বিধিনিষেধ প্রযোজ্য থাকে।

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


