শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসই’র অনুমোদন

  |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   668 বার পঠিত

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসই’র অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নাম সংশোধনের ফলে এখন থেকে কোম্পানিটি ‘সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি’ নামে পুঁজিবাজারে কার্যক্রম পরিচালনা করবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির বিদ্যমান নাম ‘সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ পরিবর্তন করে ‘সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি’ রাখা হয়েছে, যা দেশের কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির প্রচলিত নামকরণ কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আগামীকাল ০৭ জানুয়ারি থেকে নতুন নামেই কোম্পানিটির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে।

ডিএসই আরও জানিয়েছে, নাম পরিবর্তন ছাড়া কোম্পানিটির মূল ব্যবসা কার্যক্রম, আর্থিক অবস্থা, শেয়ার কাঠামো, পরিশোধিত মূলধন কিংবা তালিকাভুক্তি–সংক্রান্ত অন্য কোনো বিষয়ে পরিবর্তন আসছে না। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোম্পানির বিদ্যমান অধিকার ও দায়দায়িত্বও অপরিবর্তিত থাকবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ২:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com