শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারের ১৪ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রভিশন সমন্বয়ে সময় বাড়াল বিএসইসি

  |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   834 বার পঠিত

পুঁজিবাজারের ১৪ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রভিশন সমন্বয়ে সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারের আরও ১৪টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টক, ব্রোকার-ডিলার ও মার্চেন্ট ব্যাংকের নেতিবাচক ইক্যুইটি এবং অবাস্তব লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট ১৪টি প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ এবং সমন্বয়সংক্রান্ত অ্যাকশন প্ল্যান পর্যালোচনা করে শর্তসাপেক্ষে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের সময় বাড়ানো হয়েছে সেগুলো হলো কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফার ইস্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইমতিয়াজ হুসাইন সিকিউরিটিজ লিমিটেড, মন্ডল সিকিউরিটিজ লিমিটেড, এমএএইচ সিকিউরিটিজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড, শাকিল রিজভী স্টক লিমিটেড, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, এনওয়াই ট্রেডিং লিমিটেড, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড, আল-হাজ্ব সিকিউরিটিজ অ্যান্ড স্টকস লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এলায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এর আগে পাঁচ দফায় ৬০টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বিএসইসি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com