
| বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 674 বার পঠিত

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজারস কনফারেন্স ও ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর কাওরান বাজারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) প্রবীর চন্দ্র দাস, এফসিএ।

ম্যানেজারস কনফারেন্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত এরিয়া প্রধান, জোন প্রধানসহ প্রায় এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় ২০২৫ সালে অর্জিত ব্যবসায়িক সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয় এবং ২০২৬ সালের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা গ্রাহকসেবা উন্নয়ন, টেকসই ব্যবসা সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বীমা সেবার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমন্বিত পরিকল্পনা ও মাঠপর্যায়ের কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ন্যাশনাল লাইফ ভবিষ্যতেও দেশের বীমা খাতে নেতৃত্বের অবস্থান ধরে রাখবে।

Posted ৭:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


