
| বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 948 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে নিজের মালিকানা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন ভাইস চেয়ারম্যান ও পরিচালক রত্না পাত্র। তিনি কোম্পানির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য অনুসারে, রত্না পাত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১০ লাখ শেয়ার কিনবেন। তিনি স্টক এক্সচেঞ্জের পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার সংগ্রহ করবেন।
রত্না পাত্র স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর একমাত্র কন্যা। তিনি স্কয়ার গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে স্কয়ার হাসপাতাল লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্কয়ার ফর্মুলেশনস লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেডসহ মোট ১৯টি বেসরকারি প্রতিষ্ঠান।

Posted ৩:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


