
| রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 525 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক শিল্পগ্রুপ অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি দুটি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এসিআইয়ের পরিচালনা পর্ষদের ২২৭তম সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ‘এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড’ এবং ‘এসিআই প্রোপার্টিজ লিমিটেড’ নামে এই দুটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের অনুমোদন দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, প্রস্তাবিত এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড এর অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা। এই কোম্পানিতে এসিআই পিএলসি ৮৫ শতাংশ শেয়ার ধারণ করবে।
একইভাবে, এসিআই প্রোপার্টিজ লিমিটেড এর ক্ষেত্রেও অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এই সাবসিডিয়ারিতেও এসিআই পিএলসির মালিকানা থাকবে ৮৫ শতাংশ। দুটি নতুন সাবসিডিয়ারি গঠনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে বলে জানিয়ে কোম্পানিটি।

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


