শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইতে সূচক উত্থান, লেনদেন বেড়ে ৫৯৩ কোটি

  |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   725 বার পঠিত

ডিএসইতে সূচক উত্থান, লেনদেন বেড়ে ৫৯৩ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৯ জানুয়ারি) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৪৮ পয়েন্ট বেড়ে ৫,০৯১ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচক ডিএসইএস ১৪.১৬ পয়েন্ট বেড়ে ১,০২৩ পয়েন্টে, আর ডিএস-৩০সূচক ২৫.৭৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,৯৬৪ পয়েন্টে পৌঁছেছে।

আজ ডিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৩ কোটি ৪০ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৪৭৪ কোটি ৯ লাখ টাকার লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আজ লেনদেনে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২৬৮টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, ৭২টির কমেছে, এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৩:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com