শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেঙ্গল ইসলামি লাইফের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জন উদযাপন

  |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   339 বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জন উদযাপন

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালে ১০০ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের মাইলফলক অর্জন করেছে। এই সাফল্য উদযাপনে শনিবার কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, প্রেসিডেন্ট, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসসিসিআই)। তিনি বলেন, “১০০ কোটি টাকার এই অর্জন শুধু একটি সংখ্যা নয়; এটি বিশ্বাস, নৈতিকতা এবং টেকসই ব্যবসার প্রতিফলন।” তিনি কোম্পানির ধারাবাহিক অগ্রযাত্রা ও ইসলামি জীবন বীমা খাতে অবদানের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং শেয়ারহোল্ডারগণ। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০০-এর বেশি উন্নয়ন কর্মকর্তা, কর্মী এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উদযাপনে অংশ নেন।

চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, “এই সাফল্যের পেছনে রয়েছে গ্রাহকদের আস্থা, মাঠপর্যায়ের কর্মীদের কঠোর পরিশ্রম এবং একতা-বদ্ধ টিমের অদম্য প্রচেষ্টা। আমরা ভবিষ্যতেও স্বচ্ছতা, মানবিকতা এবং শরি’আহ নীতি অনুসরণ করে এগিয়ে যাব।”

মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, “সকল স্টেকহোল্ডার, বিশেষ করে আইডিআরএ, পরিচালনা পর্ষদ, শরি’আহ সুপারভাইজরি বোর্ড, উন্নয়ন কর্মকর্তা এবং ব্যবস্থাপনা টিমের প্রতি কৃতজ্ঞতা। এই অর্জন হল আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও একাগ্রতার ফল।”

উদযাপন অনুষ্ঠান আনন্দ, কৃতজ্ঞতা ও প্রত্যয়ের আবহে শেষ হয়। কোম্পানি একাধিক অঙ্গীকার ব্যক্ত করে যে, বেঙ্গল ইসলামি লাইফ মানুষের হালাল আর্থিক সঞ্চয়, নিরাপত্তা এবং পরিবারকেন্দ্রিক সুরক্ষা নিশ্চিত করতে বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করে যাবে।

 

প্রতিদিনের অর্থনীতি/

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com