
| রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 400 বার পঠিত

সম্প্রতি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি‘র বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এ. এন. এম. ফজলুল করিম মুন্সী। এছাড়া পরিচালনা পর্ষদের সদস্যরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান নিজের বক্তব্যে কোম্পানির সাফল্য ও অর্জন তুলে ধরেন। তিনি বলেন, একত্রিত উদ্যোগের মাধ্যমে কোম্পানি ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জন করেছে। পাশাপাশি, ২০২৫ সালে প্রিমিয়াম আয়ের বৃদ্ধি ১৬ শতাংশে পৌঁছানোয় ম্যানেজমেন্ট এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, সরকারি ট্রেজারি বন্ড ও স্থায়ী আমানতে বিনিয়োগ বৃদ্ধি কোম্পানির আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)এর নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে।
সম্মেলনের সমাপ্তিতে, ২০২৫ সালে কোম্পানির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কর্মকর্তা, কর্মচারী ও শাখাগুলোকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

Posted ৫:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


