
| সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 251 বার পঠিত

যশোরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে বীমা দাবির চেক বিতরণ ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) যশোর অঞ্চলে আয়োজিত এ অনুষ্ঠানে বীমা গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে দাবির চেক হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ ব্যবসা উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে সভায় অংশগ্রহণ করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা) সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প) কামাল হোসেন মহাসিন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প) খলিলুর রহমান সিকদার।
সভায় কোম্পানির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক ও প্রকল্প পরিচালকরা অংশ নেন। আলোচনায় গ্রাহকসেবার মানোন্নয়ন, চলমান বীমা কার্যক্রম, ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল তুলে ধরা হয়।

Posted ৯:১২ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


