
| বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 688 বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ শেয়ারের দাম কমলেও বড় মূলধনী কোম্পানির ওপর ভর করে সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। তবে আগের দিনের তুলনায় আজ টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) লেনদেন শেষে দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.০১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইএস শরীয়াহ সূচক ৪.৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে অর্থাৎ মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকা। সেই হিসাবে আজ লেনদেন কমেছে প্রায় ৬০ কোটি টাকা।
আজকের বাজারে মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের কেনাবেচা হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় ছিল মাত্র ১৩৪টি কোম্পানি। অন্যদিকে, দাম কমেছে ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার দর। অর্থাৎ, সূচক বাড়লেও দিনশেষে দর হারানো কোম্পানির সংখ্যাই ছিল বেশি।

Posted ৪:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


