শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

  |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   405 বার পঠিত

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি’র ‘বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০২৫’ রোববার (২৫ জানুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী হলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল হোসেন।

এ ছাড়া সম্মেলনে কোম্পানির সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী এবং পরিচালক সাব্বির উল কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা এবং প্রচলিত বীমা আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের মাধ্যমে প্রিমিয়াম আহরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দ্রুত ও সঠিকভাবে বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে বীমাগ্রহীতাদের প্রত্যাশিত সুফল নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল হোসেন ভবিষ্যতে কোম্পানির প্রিমিয়াম আয়, সম্পদ ও সুনাম আরও বৃদ্ধির লক্ষ্যে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি’কে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বীমা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সম্মেলনে উপস্থিত শাখা প্রধানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সম্মেলন সঞ্চালনার দায়িত্ব পালন করেন কোম্পানি সচিব এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মো. নূর-উল-আলম, এফসিএস, এল.এল.বি।

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Facebook Comments Box
advertisement

Posted ১:১০ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com