
| বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 543 বার পঠিত

দেশের বীমা খাতে ইসলামী ভাবধারার পরিসর আরও বিস্তৃত হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদনে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের নাম পরিবর্তন করে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি হিসেবে কার্যক্রম শুরু করেছে। নাম পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শরিয়াহভিত্তিক বীমা কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা করলো।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ‘প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে কোম্পানির নতুন নাম হিসেবে ‘প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আজ থেকেই (২৯ জানুয়ারি) নতুন এই নাম কার্যকর হয়েছে।
তবে নাম পরিবর্তন ছাড়া কোম্পানির অন্যান্য সব তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


