নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে লেনদেনও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৬ দশমিক ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ কমে ৫ হাজার ৮০৪ দশমিক ৩০ পয়েন্টে নেমে এসেছে।
এছাড়া শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৬ দশমিক ১১ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে ১ হাজার ১৮৩ দশমিক ০৬ পয়েন্টে এবং ব্লু-চিপ কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৯২ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ২ হাজার ১৯২ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে।
দিন শেষে ডিএসইতে মোট ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকা।
বাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৫৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৩১০টির দাম কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। এতে দিনজুড়ে বিক্রির চাপই বাজারে প্রাধান্য পেয়েছে।
Posted ৩:৫৪ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity