শিরোনাম >>
শিরোনাম >>

একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা

প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা
Share

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে, যার ব্যয় প্রায় ৯ হাজার ৪৯৩ কোটি টাকা বাড়ানো হয়েছে।

একনেক সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে অবশিষ্ট অর্থ ব্যয় করা হবে।

সবচেয়ে বড় সংশোধনী অনুমোদন পেয়েছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প। দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে প্রকল্পটির ব্যয় ৯ হাজার ৪৯২ কোটি ৬৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৫ কোটি ৬৮ লাখ টাকা। একই সঙ্গে প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

জ্বালানি খাতে ৭২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে বেগমগঞ্জ-৫ মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্প অনুমোদন পেয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত বাপেক্স ও পেট্রোবাংলা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে। এর লক্ষ্য দেশীয় গ্যাস অনুসন্ধান ও জ্বালানি নিরাপত্তা জোরদার করা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দুটি নতুন প্রকল্পও অনুমোদিত হয়েছে। এর মধ্যে বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা।

এছাড়া সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় ৩৬৮ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনীতে অতিরিক্ত ১ হাজার ২৩ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা এবং জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও উন্নীতকরণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও অনুমোদন পেয়েছে। এতে প্রকল্পটির ব্যয় ৮১ কোটি ৩১ লাখ টাকা বেড়ে ৩৭৫ কোটি ৪৭ লাখ টাকায় উন্নীত হয়েছে।

অন্যদিকে, সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনীতে ব্যয় ১১৭ কোটি ৪১ লাখ টাকা কমানো হয়েছে। ফলে প্রকল্পটির সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৭২৩ কোটি ৪৬ লাখ টাকা।

একনেকের এ সভায় অনুমোদিত প্রকল্পগুলো সড়ক যোগাযোগ, জ্বালানি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:২৫ পিএম | বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com