শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা খাতের আরো ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

  |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   802 বার পঠিত

বীমা খাতের আরো ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের আরও ১১ কোম্পানি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি ভিত্তিক ফলাফল অনুযায়ী, বেশিরভাগ প্রতিষ্ঠানের ইপিএস সামান্য পরিবর্তন হলেও কিছু কোম্পানি তুলনামূলক ভালো প্রবৃদ্ধি দেখিয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করে কোম্পানিগুলো।

নিচে প্রতিটি প্রতিষ্ঠানের তৃতীয় প্রান্তিকের চিত্র তুলে ধরা হলো-

রিলায়েন্স ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ২ টাকা ৫৭ পয়সা, যা গত বছর ছিল ২ টাকা ৩০ পয়সা। নয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ৭ টাকা ৯৬ পয়সা, আগের বছর ছিল ৬ টাকা ৯৩ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ৭৬ টাকা ৬২ পয়সা।

গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৮১ পয়সা, যা গত বছর ছিল ৮৬ পয়সা। নয় মাসে ইপিএস হয়েছে ৩ টাকা ৬৩ পয়সা, আগের বছর ছিল ৩ টাকা ৭১ পয়সা। সেপ্টেম্বর শেষে সমন্বিত এনএভিপিএস ৬৯ টাকা ৯৮ পয়সা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৮৭ পয়সা, যা গত বছর ছিল ৭৬ পয়সা। নয় মাসে ইপিএস হয়েছে ২ টাকা ৬৫ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৪৪ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ২৭ টাকা ১৮ পয়সা।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৫০ পয়সা, যা গত বছর ছিল ২৪ পয়সা। নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ইপিএস ৫৯ পয়সা, আগের বছর ছিল ৭৮ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ১১ পয়সা ৮৯ পয়সা।

রূপালী ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ২৫ পয়সা, যা গত বছর (সংশোধিত) ছিল ৩৩ পয়সা। নয় মাসে ইপিএস হয়েছে ৯৫ পয়সা, আগের বছর (সংশোধিত) ছিল ১ টাকা ০৮ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ২০ টাকা ২৫ পয়সা।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছর ছিল ৪১ পয়সা। নয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২৩ পয়সা, গত বছর ছিল ১ টাকা ৩১ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ১৪ টাকা ৫৫ পয়সা।

ইসলামী ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩৭ পয়সা, যা গত বছর ছিল ৪৯ পয়সা। নয় মাসে ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৯৪ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ২২ টাকা ৫৭ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ইপিএস হয়েছে ৮৫ পয়সা, যা আগের বছর ছিল ২৭ পয়সা। নয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪৪ পয়সা, গত বছর ছিল ২ টাকা ০৯ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ২৮ টাকা ৭৫ পয়সা।

ফিনিক্স ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৯৩ পয়সা, যা গত বছর ছিল ৫৯ পয়সা। নয় মাসে ইপিএস হয়েছে ১ টাকা ৬১ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ২২ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ৩৩ টাকা ৯৫ পয়সা।

মেঘনা ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৩১ পয়সা, যা গত বছর ছিল ২১ পয়সা। নয় মাসে ইপিএস হয়েছে ৯৮ পয়সা, আগের বছর ছিল ৯৩ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ১৪ টাকা ১৯ পয়সা।

সিকদার ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ২৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল (সংশোধিত) ৩৮ পয়সা। নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) ইপিএস দাঁড়িয়েছে ৬৩ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল (সংশোধিত) ৭৭ পয়সা। সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৩৫ পয়সা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com